শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মা হারিয়েছেন ফারাহ খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৫৮ বার

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের মা মেনকা ইরানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কমল আর খান।

কয়েকদিন আগেই ফারাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে। ১২ জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি। যেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে মা-ই ছিলেন তার শক্তির উৎস। তার ২ সপ্তাহের মাঝেই মাকে হারালেন ফারাহ।

নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের ভাই টেলিভিশন উপস্থাপক ও পরিচালক সাজিদ খানও বলিউডের পরিচিত মুখ। মায়ের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ এবং ফারাহ। তাদের বাবা কামরান খান একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন। এর আগে বিগ বসে সাজিদকে বলতে শোনা গিয়েছিল, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মাত্র ৩০ টাকা ছিল তাদের কাছে। সেই সময় সাহায্য চেয়ে লোকের বাড়িতে-বাড়িতে ঘোরেন তিনি। সেই সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সালমান খানের বাবা সেলিম খান।

তবে বর্তমানে ফারাহ খান ও সাজিদ খান উভয়েই বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব। নাচের কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা ফারাহ সিনেমার পরিচালনায়ও সফল হন। তার পরিচালিত ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’ বক্স অফিসে দারুণ সাড়াও ফেলে। অন্যদিকে তার ভাই সাজিদ খানও বলিউডের পরিচালক ও প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com