বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে নাটকের শুটিং!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২৫ বার

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের সিনেমা ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোও সম্মিলিত সিদ্ধান্তে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব ধরনের শুটিং বন্ধ রেখেছে। তবে সে আদেশ অমান্য করে গত রোববার নাটকের শুটিং করেন পরিচালক আদিবাসী মিজান।

ঈদের জন্য নির্মিত এই নাটকের শুটিং চলে পূবাইলের হাসনাহেনা শুটিংবাড়িতে। এতে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও উপস্থিত ছিলেন। বিষয়টি নাট্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর নজরে আসলে তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ করে দেয় পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।

তিনি বলেন, ‘আমরা খবর পাই, পূবাইলের হাসনাহেনা শুটিংবাড়িতে নাটকটির কাজ শুরু হয়েছিল। পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। ফোনে কথা বলার সঙ্গে সঙ্গে তারা শুটিং বন্ধ করে দেয় এবং চলে আসে।’

এদিকে, শুটিং ইউনিট সূত্রে জানা যায়, এক বছর আগের পুরোনো একটি নাটকের অংশ বিশেষ শুটিং করতে গিয়েছিলেন পরিচালক মিজান ও তার দল। নাটকের প্রথমভাগের কাজ হয়েছিল নেপালে। রোববার তারই শেষ অংশের শুটিং করছিলেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com