বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চিরকুটে হুমকি : ‘শেখ হাসিনা ফিরবে, বিএনপির একটি লোকও যেন পালাতে না পারে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৪ বার

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তুসহ একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার চর গোয়ালাগ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয়।

চিরকুটে লেখা রয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে।শোন আমরা চরগোয়াল গ্রামের মানুষ, আমরা কিন্তু খুব দূরে নাই, নদীর এপার-ওপার আছি। তাই বিএনপির একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে…।’

স্থানীয়রা জানান, চরগোয়াল গ্রামের আলতাফ হোসেনের দোকানের সামনে বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট পড়ে আছে- এমন খবরে লোকজন জড়ো হয়।পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।এ নিয়ে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরগোয়াল গ্রামে একটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট পড়ে রয়েছে- এমন খবরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি মো. বানী ইসরাইল। তবে ঘটনাটি আতঙ্ক ছড়ানোর জন্য হতে পারে বলে ধারণা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com