শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

হাসনাহেনায় মুগ্ধতা ছড়ালেন পরীমণি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৭ বার

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় থাকেন তিনি। কখনো প্রেম বিয়ে বিচ্ছেদ, কখনো জন্মদিনের আয়োজন ও সন্তান পালন- এসব নিয়েই সংবাদের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। সময়ের হাত ধরে ব্যক্তিগত জীবনে নানান ঘটনার জন্ম দেওয়া এই নায়িকা মামলায় জড়িয়ে আদালত পাড়াতেও হাঁটছেন দিনের পর দিন। তবে সবকিছুর মাঝে নিজেকে সামলে নেওয়ার এক অদম্য শক্তি রয়েছে তার। তাইতো মাঝে মধ্যেই ছুঁটে যান প্রকৃতির কাছে, ঘুরে বেড়ান আপন মনে।

আজ শনিবার নায়িকা নিজের ফেসবুক পেজে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। ‘হাসনাহেনা’ ফুল গাছের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে তুলেছেন সেসব ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘হাসনাহেনা’।

সকাল সকাল ভক্তদের উদ্দেশ্যে প্রকাশিত ছবিতে নায়িকাকে বেশ উচ্ছ্বসিতই মনে হয়েছে।

এক ভক্ত ছবি দেখে কমেন্ট বক্সে লিখেছেন, ‘অসাধারণ সুন্দর…।’

অন্য একজন লিখেছেন, ‘পরিমণিকে যত দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আল্লাহ তাকে কত অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন!’

প্রসঙ্গত, পরী এবার ঈদুল আজহার ছুটি কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে। শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে সাঁতার কেটেছেন তিনি। ঠিক শৈশবের দিনগুলোর মতো আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নানাবাড়ির পুকুরে কাচের বাড়ি নির্মাণের ঘোষণা দেন তিনি। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘এখানেই আমার পুরো শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাব ইনশা আল্লাহ।’

উল্লখ্য, পরী অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com