শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এবার হলিউডের সিনেমায় শাকিব খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪০ বার

ঢালিউড- বলিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার। এক গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। তবে সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

নতুন এই সিনেমা সম্পর্কে খুব বেশি তথ্য না দিলেও নির্মাতা আসিফ জানান, ‘এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে আর সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।’ তিনি আরও বলেন, এই সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র রয়েছে। শাকিব খানের বিপরীতে এই দুটি নায়িকার চরিত্রে অভিনয় করবেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী। এমনকি সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।

তবে কারা সেই হলিউড অভিনয় শিল্পী সেই নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক আসিফ আকবর। আগামী মাসের শুরুর দিকে সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে হলিউডের এই সিনেমায় বাংলার শাকিব খানকে দেখতে পারবেন বিশ্ববাসী।

উল্লেখ্য, হলিউডে  অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আসিফ আকবর। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’সহ জনপ্রিয় একাধিক সিনেমার নির্মাতাও তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com