মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় সেই পুলিশ সদস্য ক্লোজড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৮ বার

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় ফারজুল ইসলাম রনি নামের ট্রাফিক পুলিশের এক সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত পুলিশ সদস্য ছুটিতে রয়েছেন। তার ছুটি বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি ছুটিতে আছেন। তার ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই অবমাননাকর স্ট্যাটাস দেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুসে ওঠেন ছাত্র সমাজ। এরপর তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ও অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তাদের দাবি, উক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘কুষ্টিয়া ট্রাফিক বিভাগের কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি ফেসবুকে জুলাই অবমাননাকর কটূক্তিমূলক পোস্ট করেছেন। আমরা তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি এবং এসপি অফিসের সামনে সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘জুলাইকে কটূক্তি করে পোস্ট দিয়েছেন পুলিশ সদস্য ফারজুল। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তার করা হোক৷’

এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ছুটিতে আছেন।’

উল্লেখ্য, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘ইতোমধ্যে কুষ্টিয়া জেলা পুলিশ কুষ্টিয়ার পুলিশ লাইন্সসহ সব ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী-সংক্রান্ত কোনো মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com