বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ভার্চুয়াল আলোচনা সভা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩০৩ বার

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা করছে বিএনপি। শনিবার বিকেল তিনটায় এই আলোচনা সভা শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম।

আলোচনা সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর আলোচনা সভার শুরুতেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিমকে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বক্তব্য রাখছিলেন।

আলোচনা সভাটি বিএনপি’র দলীয় ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com