মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ পেলেই তদন্ত-সংস্কৃতিমন্ত্রী ফকল্যান্ড জার্সি উন্মোচন, নতুন বিতর্কে আর্জেন্টিনা শাকিবকে নিয়ে ববিতার ইচ্ছে

কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৯ বার

গোপালগঞ্জে কারফিউ শিথিল হতেই আজ রবিবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি বহাল থাকবে রাত ৮টা পর্যন্ত। এর আগে শনিবার রাত ৮টা হতে জারি করা কারফিউ শিথিল হয় রবিবার সকাল ৬টায়।

শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান রবিবার সকাল থেকে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় জেলার যেকোনো স্থানে কোনো সভা, মিছিল বা জনসমাবেশ আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে শিক্ষার্থী, পরীক্ষার্থী, সরকারি দপ্তরের কার্যক্রম এবং জরুরি পরিষেবা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

এর আগে ব্যাপক সংঘাত-সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউ ১৪ ঘণ্টা শিথিল থাকার পর শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।

উল্লেখ্য, গত বুধবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।

সংঘাতের সময় পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা সেদিন সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন। এ সহিংসতার প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন।

পরে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com