শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারতে এক দিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, মোট আক্রান্ত ছাড়াল ১.৮ লাখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩০৫ বার

ভারতে করোনায় সর্বাধিক সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৮০ জনের দেহে মারণঘাতী এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজারে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৩ জনের। ফলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। রোববার সকালে এ তথ্য জান‌িয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত তিনদিনের রেকর্ড সংক্রমণের নিরিখে ভারত এখন করোনায় সবচেয়ে বিধ্বস্ত দেশের তালিকায় ৯ নম্বরে রয়েছে। এই পরিস্থিতিতে দু’মাসের লকডাউন শেষে অবশেষে লকডাউন খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১ জুন থেকে শুরু হচ্ছে ফেজ-১।

গত এক সপ্তাহে ভারতে কোভিড-১০ সংক্রমণ ছড়িয়েছে প্রায় ৫০ হাজার মানুষের শরীরে। এই সপ্তাহের গোড়ার দিকেই ভারত ঢুকে পড়ে করোনা-বিধ্বস্ত দেশের তালিকার প্রথম দশে।

সংক্রমণের দ্বিগুণ হওয়ার হার ১৫.৪ দিন থেকে কমে ১৩.৩ দিন হয়েছে বলে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মৃত্যুহার একই রয়েছে— ২.৮৬ শতাংশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে একথা জানা গেছে।

সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে সংক্রমণ ছাড়িয়েছে ৬২ হাজার। শনিবার রাজ্য পুলিশ ১১৪ জনের সংক্রমণের কথা জানতে পেরেছে।

দিল্লিতে সংক্রমণ ছাড়িয়েছে ১৮ হাজার। শনিবার রাজ্যে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৬৩ জন, যা একদিনের নিরিখে রাজ্যের সর্বাধিক সংক্রমণের নতুন রেকর্ড।

এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। শুক্রবার রেকর্ড সংখ্যক ১১ হাজার জন সুস্থ হয়েছেন বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।

শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হল। শুধুমাত্র ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া দেশের বাকি অংশে আগামী ৮ জুন থেকে শপিংমল ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দেয়া হয়েছে।

আন্তঃরাজ্য চলাচল ও পণ্য সরবরাহের উপরে জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সময়সীমা কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত লাগু থাকবে নাইট কার্ফু। সিনেমা, স্কুল, আন্তর্জাতিক বিমান পরিষেবাও আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com