বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটের দিন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এই অভিযোগটি তোলেন।

তার অভিযোগ, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল তাদের হেল্প ডেস্ক বসিয়েছে এবং লাইনে থাকা শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করছে।

আবু সাদিক কায়েম বলেন, ‘আমরা অনুরোধ করব, যে আচরণবিধি রয়েছে, তা যেন যথাযথভাবে মানা হয়। এ ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।’

এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে এই ভিপি প্রার্থী বলেন, ‘আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারাদেশকে একটি ইতিবাচক বার্তা দিতে। সে জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীকে, আপনারা দায়িত্বশীল আচরণ করুন।’

‘একই সঙ্গে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন’, যোগ করেন আবু সাদিক কায়েম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com