শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

কক্সবাজারে দুই শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় অপহরণের পর সহোদর দুই শিশুকে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল গণি এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দু শুক্কুর, আলমগীর হোসেন (প্রকাশ বুলু), মিজানুর রহমান, মো. শহীদুল্লাহ।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন আবদুল মজিদ, ফাতেমা খাতুন, রাশেদা ও লায়লা বেগম।আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকালে রামুর গর্জনিয়াতে মোহাম্মদ ফোরকানের ছেলে সহোদর দুই শিশু মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজলকে (৮) অপহরণ করেন আসামিরা। পরে তাদের পারিবারের কাছে ফোনে চার লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়। এরপর দুই শিশুর পরিবার আসামিদের দাবিকৃত মুক্তিপণ না দিয়ে পুলিশকে খবর দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com