শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্বসুন্দরীর মঞ্চে ফিলিস্তিনের নাদিন আইয়ুব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার

বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনের সুন্দরী নাদিন আয়ুব। ২৭ বছর বয়সী নাদিন প্রচলিত ধারার সুন্দরীদের মতো নন।

তিনি একজন সুস্থ জীবনযাপন ও টেকসই উন্নয়নের প্রবক্তা। আগামী নভেম্বরে ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।

সেখানে বিশ্বের ১৩০টিরও বেশি দেশের সুন্দরী প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।

নাদিন আয়ুব বলেন, ‘গাজার এই কঠিন সময়ে আমি ফিলিস্তিনের মানুষের কণ্ঠ হয়ে দাঁড়াতে চাই। আমি সেই নারীদের প্রতিনিধি যারা প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকে। আমি সেই শিশুদের প্রতিনিধি যাদের চোখে এখনো আশার আলো জ্বলে। আমরা শুধু কষ্টের প্রতীক নই, সাহস, আশাবাদ আর টিকে থাকার প্রতিচ্ছবি হয়ে বিশ্বে ছড়াতে চাই।’

এদিকে ফিলিস্তিনের প্রথম মিস ইউনিভার্স নাদিনের সঙ্গে হাত মিলিয়েছে বিশ্ববিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড হুদা বিউটি। এই সহযোগিতা এখন সৌন্দর্যের দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি হুদা বিউটির সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘আমরা গর্বিত যে প্রথম ফিলিস্তিনি মিস ইউনিভার্স প্রতিযোগী নাদিন আয়ুবকে সমর্থন করছি। এই মুহূর্ত শুধু এক প্রতিযোগিতার নয়, এটি শক্তি, গর্ব ও প্রতিনিধিত্বের প্রতীক।’

এই অংশীদারিত্বকে আলাদা করেছে তাদের অভিন্ন মানবিক মূল্যবোধ। নাদিনের প্রতিষ্ঠান অলিভ গ্রিন একাডেমি ও সাইয়িদাত ফিলাস্তিন ফাউন্ডেশন পরিবেশ, শিক্ষা ও নারী ক্ষমতায়নের মতো বিষয় নিয়ে কাজ করে।

ইরাকি বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা হুদা কাটান বরাবরই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। ভোগ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘একবার যখন তুমি গাজা ও ফিলিস্তিন সম্পর্কে জানবে তখন আর চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।’

তিনি জানান, শুরুতে অনেকে তাকে ভয় দেখাতো গাজা নিয়ে কথা বলায়। কিন্তু তিনি দমে যাননি। তার ভাষ্য, ‘আমি যখন ফিলিস্তিন নিয়ে কথা বলা শুরু করি তখন অনলাইনে ভয়াবহ বার্তা পেতাম। বলা হতো, আমি সব হারাবো। ব্যবসা ধ্বংস হয়ে যাবে। এতে আমি অনেক দিন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একসময় নিজেকে সামলে নিয়ে ঠিক করি, সত্যকে আর লুকাবো না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com