শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে পোস্ট করে ভিডিওটি বরগুনার বলে দাবি করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রেজাউল কবির রেজা।

বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা।

ভিডিওতে দেখা যায়, বরগুনা সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভের বহিরাংশে ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, স্মৃতি স্তম্ভটির চারদিকে আগেই কোনো দাহ্য কোনো পদার্থ আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। অন্ধকার থাকায় ভিডিওতে থাকা যুবককে দেখা যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com