বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ভূমিকম্পের উৎপত্তি স্থল রাজধানীর বাড্ডা: আবহাওয়া অধিদপ্তর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার

রাজধানী ঢাকায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শুরুতে অধিদপ্তর জানিয়েছিল, এর মাত্রা ৩ দশমিক ৭।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা। আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া বার্তায় এই তথ্য জানানো হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা, যদিও আবহাওয়া অধিদপ্তর প্রথমে জানিয়েছিল, এটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল।

শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর আগে আজ সকালে নরসিংদীর পলাশ উপজেলায় মৃদু ভূমিকম্প হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com