বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বিল্লাল হোসেন বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা আবুল কাশেম (৬৫) দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে মারাত্মক জখম হয়।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা উদ্যানের বি-ব্লকে নিজ বাসার সামনে এই হত্যার ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাদেরকে (ছেলে ও বাবা) উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশংকাজনক।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে তাদের। এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। তবে কে কার কাছে কীসের টাকা পাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডে জড়িত রাজিব, সবুজ, রুবেল, মোহনসহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com