শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৪) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সকালে কাতার জানায়, তারা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত। গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেন। তখনই কাতার তাদের ‘ইতিবাচক মনোভাবের’ কথা জানায়। আজ সেই সহযোগিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন।

গত বুধবার যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছায়। রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছে। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সার্বিক মূল্যায়ন করেন এবং স্থানীয় মেডিকেল বিশেষজ্ঞদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বেগম জিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com