রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা রোগী পরিবহনে কক্সবাজার জেলা পুলিশের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৭২ বার

‘মানুষের জন্য মানুষ’ সেবার এই ব্রত নিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পরিবহনে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, ‘করোনা সংক্রমণ এলাকার দিক দিয়ে দেশে কক্সবাজার ৪ নম্বরে রয়েছে। কক্সবাজারে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু এসব রোগী পরিবহনে সরকারি অ্যাম্বুলেন্স সেবার সংকট রয়েছে। যার কারণে অনেকে আছেন যারা ঠিক সময়ে হাসপাতালে আসতে পারছেন না। এ ছাড়া অ্যাম্বুলেন্সের অভাবে হাসপাতালে আনতে না পেরে উপসর্গ নিয়ে অনেক রোগী মারাও গেছে।’

তিনি আরও বলেন, ‘তাই এই পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজার জেলা পুলিশ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের সিদ্ধান্ত নেয়। যেমন, করোনা আক্রান্ত পুলিশের জন্য একটি আলাদা অ্যাম্বুলেন্স রয়েছে। ঠিক তেমনি মানুষের সেবার জন্য পুলিশের যে মানসিকতা রয়েছে তা সারা দেশে অব্যাহত রয়েছে, এই করোনা মহামারিতে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই মানসিকতা থেকে জেলার যারা অ্যাম্বুলেন্সের জন্য সঠিক সময়ে হাসপাতালে আসতে পারছেন না বা বাসা থেকে আইসোলেশন সেন্টারে যেতে পারছেন না; তাদের কথা চিন্তা করে কক্সবাজার জেলা পুলিশ এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসটি চালু করেছে।’

এ সেবা কার্যক্রম উদ্বোধনের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com