রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সস্ত্রীক করোনায় আক্রান্ত চাটখিল পৌরসভার মেয়র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৯৯ বার

স্ত্রীসহ করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র মোহম্মাদ উল্যা পাটোয়ারী। গত ২৪ ঘণ্টায় তারা দুজনসহ নতুন করে জেলায় আক্রান্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৩২ জন।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩২, বেগমগঞ্জে ৪, কোম্পানীগঞ্জে ৪, কবিরহাটে ৬, চাটখিলে ২, হাতিয়ায় ২ ও সোনাইমুড়ী উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ৫৪৩, বেগমগঞ্জে ৫৬৪, কবিরহাট ১২৯, চাটখিলে ১১০, সোনাইমুড়ী ৮৮, সেনবাগে ৮৪, সুবর্ণচরে ৫৯, কোম্পানীগঞ্জ ৪৩ ও হাতিয়া উপজেলায় আক্রান্ত ১২ জন।

নোয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ও মেডিকেল অফিসার ডা. নিলিমা ইয়াছমিন জানান, উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ জন। তাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। আক্রান্তদের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ও মেডিকেল অফিসার ডা. তামজিদ হোসেন বলেন, চাটখিল পৌরসভার মেয়র ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com