শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অভিনয় ছেড়ে ইবাদতে মগ্ন হলেন এ্যানি খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৩২ বার

শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। সম্প্রতি দীর্ঘ ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিনেত্রী। একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন এ্যানি খান।

তিনি বলেন, ‘গত বছরই মিডিয়া ছাড়ার পরিকল্পনা করেছিলাম। চলতি বছর ১৯ মার্চ সবশেষ শুটিং করেছি। তারপর করোনায় সবকিছু বন্ধ। এই সময় বাসায়ই ছিলাম আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন-হাদিস পড়ছি। এ ক’দিন অনেক কিছু শিখলাম। এখন আর মিডিয়া আমাকে টানছে না। তাই মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ্যানি আরও বলেন, ‘প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর শুনছি, তা আগে কখনো শুনিনি। এর মধ্যে বাবাকেও হারালাম। কাছের অনেক মানুষজনকেও হারিয়েছি। একজন মুসলিম হিসেবে সঠিক পথে চলতে চাই। একজন ধার্মিক মানুষ হয়ে বাকি জীবনটা কাটাতে চাই।’

এ্যানি খান ইতিমধ্যেই বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বর্তমানে তার অভিনীত পাঁচটি সিরিয়াল বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। খুব শিগগিরই সব কিছু গুছিয়ে আনবেন বলেও জানান এই অভিনেত্রী। আর আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। নতুন করে জীবন সাজানোর স্বপ্নও দেখছেন এ্যানি খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com