বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মম’র ‘গল্প নয়’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩১৭ বার

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির গল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নাম ‘গল্প নয়’। যৌথভাবে এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরী। আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটি নির্মাতার ৪০০তম নাটক। এতে মমর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

মম বলেন, ‘চলমান দুঃসময়ের কিছু ঘটনা নিয়ে নাটকের গল্প গড়ে উঠেছে। এ ধরনের গল্পে আগে কখনো কাজ করা হয়নি। নাটকে আমি অভিনয় করেছি রূপার চরিত্রে। যে কি-না আনিসুর রহমান মিলনের স্ত্রী। মিলন অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে সে করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। আশা করি, সমকালীন এই গল্প দর্শকদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘নাটকে করোনা নিয়ে সচেতনতার বার্তা রয়েছে। আমরা সবাই যে যার বাসায় থেকে এর শুটিং করেছি।’

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ‘গল্প নয়’ নাটকে মিলন ও মম’র পাশাপাশি আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিলি বাশার, মাসুম বাশার ও আবুল হায়াত। আগামী ৩ জুলাই এনটিভির বর্ষপূর্তির অনুষ্ঠানমালায় এটি প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com