রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চাঁদপুরে করোনা আক্রান্ত ও উপসর্গে ৪ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৭৭ বার

চাঁদপুরে শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে দু’জন ও উপসর্গ নিয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মতলব উত্তর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের ৬৫ বছরের নিত্যলাল সরকার শুক্রবার বিকেল ৫টায় তার নিজ গ্রামের বাড়িতে মারা যান। অন্যদিকে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের গৃহবধূ বিলকিছ (৫৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দু’জন মৃত্যুবরণ করেছেন। গতকাল ভোরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও একই উপজেলার কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫) মৃত্যুবরণ করেন।

এছাড়া শনিবার সকালে করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর শহরের মমিনপাড়ায় আমানুল্লাহ নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন। তার ৭২ বয়স।

জেলায় শনিবার আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ১৫ জন, হাইমচরে নয়জন, হাজীগঞ্জে ছয়জন, ফরিদগঞ্জে ছয়জন, চাঁদপুর সদরে পাঁচজন, মতলব দক্ষিণে পাঁচজন ও কচুয়ায় তিনজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো আট শ’ জন। আর মৃত্যুবরণ করেছে ৫৪ জন। করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৫ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, শনিবার এক শ’টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৯টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকিগুলো নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত আট শ’ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩০৬ জন, শাহরাস্তিতে ৯৩ জন, মতলব দক্ষিণে ৮৪ জন, হাজীগঞ্জে ৮৩ জন, ফরিদগঞ্জে ৭৮ জন, হাইমচরে ৬১ জন, মতলব উত্তরে ৬১ জন ও কচুয়ায় ৩৪ জন।

জেলায় মোট ৫৩ জন মৃতের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, চাঁদপুর সদরে ১৪ জন, মতলব উত্তরে আটজন, ফরিদগঞ্জে ছয়জন, কচুয়ায় পাঁচজন, শাহরাস্তিতে চারজন ও মতলব দক্ষিণে দু’জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com