রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের অবস্থান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৭ বার

সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে অবস্থান নেন পোশাক নীট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, গত ২৪, ২৫ ও ২৬ জুন পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২৭ জুন সকালে কারখানা খোলার কথা থাকলে কারখানায় গিয়ে শ্রমিকরা আরও ১০ দিন বন্ধের নোটিশ দেখতে পান। সেইসঙ্গে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় ১ বছর চাকরি করা শ্রমিকদের বেতন প্রদান করা হবে। এই ঘোষণার পর আবার কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘেষণা করা হয়।

এরপর থেকে কারখানা কর্তৃপক্ষ পলাতক রয়েছে। গত মার্চ মাসে ৩০ জন শ্রমিকের বেতন প্রদানের পর এপ্রিল মাস থেকে কোনো শ্রমিকের বেতন প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ। তিন মাসের বেতনের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

কারখানার শ্রমিক শাহানা বলেন, ‘গত মার্চ মাস থেকে কর্তৃপক্ষ আমাদের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। আমরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালারা খারাপ আচরণ করছেন। দোকানদাররা আর বাকিতে সদাই দিচ্ছে না। আমাদের ঘরে খাওয়ার কিছু নাই। আমাদের বেতন দিলে আমরা সবার পাওনা টাকা পরিশোধ করে বাড়ি যেতে চাই।’

এ ব্যাপারে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন জানান, অন্যায়ভাবে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে কারখানা বন্ধ করে কারখানা কর্তৃপক্ষ। এই করোনা মহামারিতে এটা অমানবিকতার পরিচয়। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের যুব কমিটির সভাপতি শেখ হাসান আলী, সাভার আশুলিয়া কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, শ্রমিক নেতা মাহবুব আলম বাচ্ছু, শ্রমিক নেতা বাকের, অরবিন্দু ব্যাপারী বিন্দুসহ প্রায় শতাধিক শ্রমিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com