শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪ দিনের লকডাউনে চবি ক্যাম্পাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল থেকে কার্যকর করা হয়েছে এ লকডাউন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম মনিরুল হাসান জানান, করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশঙ্কায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম নগরীর চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরি আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

গত সপ্তাহে উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর করোনাভাইরাসে আক্রান্ত হন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন কর্মচারীদের আবাসিক এলাকা ‘শোভা কলোনী’তে দুজন করোনা রোগী শনাক্ত হয়। এরপরই ক্যাম্পাস এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com