রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

১০০ দিন পর কুয়েতের দুই অঞ্চলে উঠল লকডাউন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২৯২ বার

কুয়েতের বিভিন্ন দেশের অভিবাসীদের অধ্যুষিত এলাকা মাহবুল্লাহ ও জেলিব আল সুয়েখে ১০০ দিনের দীর্ঘ লকডাউন উঠে গেছে। এর পর থেকেই সেখানকার লোকজন নিজেদের ব্যক্তিগত কাজে বের হয়ে পড়েন। কেউ কেউ আবার মুক্তির স্বাদ নিতে আশেপাশের বেড়ানোর স্থানগুলো ঘুরতে যান।

স্থানীয় প্রশাসন বলছে, ১০০ দিনের বন্দীদশা থেকে মুক্ত হওয়ার পর জনগণের কাজে যেতে কোনো বাধা থাকছে না। তবে তাদের সামাজিক দূরত্ব মেনে চলাচল করতে হবে। গত মঙ্গলবার ঘোষণার পর বুধবার সকাল থেকে এলাকা দুটির লকডাউন তুলে নেওয়া হয়।

জানা গেছে, কুয়েতের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধের যে ব্যবস্থা গড়ে তুলেছিল সরকার, তা কাজে লেগেছে। মাহবুল্লাহ ও জেলিব ছাড়াও বেশ কয়েকটি অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। যেসব এলাকায় বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে, আলাদা করে সেসব এলাকাগুলো আগে লকডাউন করে দেওয়া হয়। সবসময় এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল। যে কারণে লোকজন নিজ নিজ স্থান থেকে বাইরে বেরোতে পারেনি। এতে সেখানকার সংক্রমণের হার কমে যায়।

অন্যান্য এলাকাগুলোতেও করোনা নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিছু এলাকায় হচ্ছে বলে জানিয়েছে কুয়েত সরকার। মাহবুল্লাহ ও জেলিবের পর ফারওয়ানিয়া এলাকার লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com