রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি: প্রধান আসামি গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২৮১ বার

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তিনিই এই মামলার প্রধান আসামি।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় লঞ্চটির সুপারভাইজার আবদুস সালামকেও গ্রেপ্তার করে নৌ পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গত ২৯ জুন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের এমভি মর্নিং বার্ড নামে দোতলা লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চটির ধাক্কায় ডুবে যায়। দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়।

এ ঘটনার পরদিনই এমভি মর্নিং বার্ডকে ধাক্কা দেওয়া লঞ্চ ময়ূর ২-এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়। নৌপুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে এই মামলা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে- ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার ও শাকিল হোসেনসহ কয়েকজন।

এদিকে, মামলাটি তদন্তে ১৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com