বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মায়ের কবরেই সমাহিত হলেন সাহারা খাতুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৯৩ বার

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরেই সমাহিত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে মায়ের কবরে তাকে দাফন করা হয়।

এর আগে ১১টার দিকে বনানী জামে মসজিদ প্রাঙ্গণে সাহরা খাতুনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে সাহারা খাতুনের বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার রাত ২টার একটি বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে দেশে আনা হয় সাহারা খাতুনের মরদেহ। পরে সেখান থেকে মরদেহ সরাসরি নেওয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অসুস্থ সাহারা খাতুনকে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাহারা খাতুন গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে আইসিইউতে নেওয়া হয়। এর পর কিছুটা উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com