বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

লটকানের পুষ্টিগুণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার

লটকান অত্যন্তপুষ্টি ও ঔষধিগুণে ভরপুর ফল। এর ইংরেজি নাম Burmese grape ও বৈজ্ঞানিক নাম- Baccaurea sapida.ফলের খোসা ছাড়ালে ৩/৪টি রসালো অম্ল-মধুর স্বাদের বীজ পাওয়া যায়। পরিপক্ব লটকানের প্রতি ১০০ গ্রাম শাঁসে আছে ১.­৪২ গ্রাম আমিষ, ০.৪৫ গ্রাম চর্বি, ০.৯ গ্রাম মোট খনিজ পদার্থ, ০.৩ গ্রাম লৌহ এবং ৯১ কিলোক্যালরি খাদ্যশক্তি (লৌহ, যা শরীরের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয়)। এ ছাড়াও লটকনে রয়েছে ০.০৩ মিলিগ্রাম ভিটামিন বি১ এবং ০.১৯ মিলিগ্রাম ভিটামিন বি২। সাধারণত লটকানকে ভিটামিন বি২ সমৃদ্ধ ফল বলা হয়ে থাকে। ভিটামিন বি২ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যা শরীরের জন্য খুব প্রয়োজনীয় উপাদান। এ ফলে চর্বি অত্যন্ত কম থাকায় ও কোনো শর্করা না থাকায় সব বয়সী মানুষ নিশ্চিন্তে খেতে পারেন।

লটকানের ঔষধিগুণ : লটকানের যেমন পুষ্টিগুণ রয়েছে, তেমনি রয়েছে তার ঔষধিগুণ। এ ফল খেলে বমি বমি ভাব দূর হয় ও তৃষ্ণা নিবারণ হয়। এ ছাড়াও লটকানের পাতা শুকনো করে গুঁড়া করে খেলে ডায়রিয়া ও মানসিক চাপ কমে। এ ফল খেলে আমাদের মুখের স্বাদ বাড়ে এবং খাবারে রুচি তৈরি হয়। এতে পর্যাপ্ত আয়রন বা লৌহ উপাদান থাকায় দেহের রক্তশূন্যতাও দূর হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com