বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

‘খুন’ প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেবেন কঙ্গনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩২২ বার

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ‘স্বজনপ্রীতি’ নিয়ে সমালোচনায় মুখর বলিউড। আর এতে একেবারে সামনে থেকে কথা বলছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশনের সাক্ষাৎকারে ‘কুইন’ তারকা জোর গলায় জানান, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি যে দাবি করেছেন, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেবেন। কঙ্গনা বলেন, ‘আমি এখন মানালিতে আছি। মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ডেকে পাঠিয়েছে।

তাই পুলিশকে অনুরোধ করেছি, বয়ান নেওয়ার জন্য তারা কাউকে এখানে পাঠিয়ে দিক। এটা বলার পর থেকে পুলিশ আমার সঙ্গে আর যোগাযোগ করেনি। আমি একটা কথা জোর গলায় বলতে পারিÑ আমি যদি এমন কোনো দাবি করে থাকি যার প্রমাণ দিতে পারব না পুলিশের সামনে, তা হলে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেব। বুঝব এই সম্মানের যোগ্য আমি নই।’

পুরনো কথা তিনি আবারও উপস্থাপন করে বলেন, ‘সুশান্তকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন, দীর্ঘ সময় ধরে অবসাদে ভোগার কারণেই সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। ওর মেধার মতো মানুষ কী করে অবসাদে ভুগতে পারেন?’ উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলে থাকায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com