শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জয়া আহসানের ‘স্বপ্ন ভঙ্গ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৪৭ বার

বাংলাদেশ ও কলকাতার সিনেমায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি। যদিও ক্যারিয়ারের শুরুটা ছোট পর্দা দিয়ে। অভিনয় করেছেন বহু নাটক ও টেলিছবিতে। তবে ইদানিং এই অভিনেত্রীকে এখন খুব একটা ছোটপর্দায় দেখা যায় না।

দীর্ঘদিন পর আবারও জয়া আহসানকে দেখা যাবে টিভি নাটকে। ঈদ বিশেষ নাটক ‘স্বপ্ন ভঙ্গ’তে। প্রয়াত আসফাকের রচনা ও পরিচালায় এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন নেভিল ফেরদৌস হাসান। এতে জয়া অভিনয় করেছেন অনি চরিত্রে আর নেভিলকে দেখা যাবে সাহেদের ভূমিকায়।

নাটকের গল্পে দেখা যাবে, সাহেদ ও অনির নতুন সংসার। সুখের এই সংসারে হঠাৎ ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা। এরপর ঘটতে থাকে নানা রকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। ভৌতিক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। শেষ দৃশ্যে তারা জানতে পারে, পূর্বের ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

‘স্বপ্ন ভঙ্গ’ প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ৯টায় আরটিভিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com