রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় কোটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৮১ বার

চীনে গত ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ এহামারিতে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ লাখ ১৭ হাজার ৬০৩ প্রাণ হারিয়েছে। বুধবার এএফপি এ তথ্য জানায়।

এদিকে একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৯ লাখ ১৫ হাজার ৭৮০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪২ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে। পরিসংখ্যানে আরো বলা হয়, মাত্র গত ৭ দিনে বিশ্বব্যাপী নতুন করে ১৬ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত ব্যবহার করে এএফপি’র তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com