বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

আদালতে দোষ স্বীকার করলেন সাহেদের সহযোগী শিবলী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩২৪ বার

করোনাভাইরাসের টেস্ট না করে সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ কাছে এ জবানবন্দি দেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৯ জুলাই ভোরে শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ১০ জুলাই পাঁচদিন দিন এবং ১৬ জুলাই আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া ১৬ জুলাই সাহেদ ও রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটিতে এই তিন আসামি বাদে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। গত ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকেই সিলগালা করেন সারওয়ার আলম। সন্ধ্যায় ওই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

পরে ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে র‌্যাব। মামলায় হাসপাতালের মালিক শাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com