মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে লাশ হলেন স্বামী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮৮ বার

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে লাশ হলেন স্বামী। রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে মহাসড়কে ট্রাক চাপায় নিহত হন মিঠাপুকুর দলিল লেখক সমিতির সদস্য লাবলু মিয়া। এ ঘটনায় তার সাথে থাকা ভাতিজিরও মারা গেছেন।

রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রীকে মোটরসাইকেল যোগে দেখতে যান লাবলু মিয়া। সাথে ছিল তার ছেলে বাবু ও ভাতিজি জুই। পথিমধ্যে মহাসড়কে উঠার সময় শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজি জুই মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় লাবলুমিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বেঁচে যায় তার ছেলে। এ ঘটনায় ওই এলাকায শোকের ছায়া নেমে এসেছে।

হতাহতদের বাড়ি উপজেলার বড় হযরতপুর দুবলাচারি গ্রামে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com