রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঢাকায় নেওয়া হচ্ছে করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২৯৮ বার

রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

এমপির ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার বোন। এখন তিনিই করোনায় আক্রান্ত। বারবার অক্সিজেন কমে যাচ্ছে। তাই সকালে সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাচ্ছেন।

ঈদের দুদিন আগে তার নমুনা দেওয়া হয়। গতকাল রোববার তার পজিটিভ রিপোর্ট এসেছে, বলেন গোলাম মোস্তফা চৌধুরী রন্টু।

এ ব্যাপারে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, মহিলা এমপি রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের, যোগ করেন রাজবাড়ীর সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com