শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

অভিযোগ প্রমাণ হলে আ’লীগের এমপিদের বহিষ্কার করা হবে : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫৫১ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির যেসব এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। ‘অভিযোগ প্রমাণ হওয়া এবং দণ্ড হওয়ার পর তাদের দল থেকে বহিষ্কার করা হবে,’ বলেন তিনি।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাব দেন কাদের। তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণ না হলে আপনি কীভাবে ব্যবস্থা নেবেন? সব অভিযোগ সত্য না-ও হতে পারে।’

এমপিদের বিরুদ্ধে পাওয়া অভিযোগে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারের সৎ সাহস প্রমাণ হচ্ছে। সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে সেটি বড় বিষয়। আমি মনে করি সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

বিসিবির পরিচালক লোকমানের বিষয়ে অভিযোগ আসলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, এ বিষয়ে তিনি বলেন, ‘লোকমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কোনো অপরাধীকে বিসিবির দায়িত্বে রাখা উচিত নয়।’

‘আমি বিসিবি সভাপতির সাথে এ বিষয়ে কথা বলবো এবং তাকে জিজ্ঞাসা করবো লোকমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে,’ যোগ করেন কাদের।

পেঁয়াজের দাম বিষয়ে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম শিগগিরই কমে যাবে। আমাদের দেশে কোনো কিছুর দাম বাড়লে তখন ভীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আশা করি শিগগিরই সমাধান হবে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন দাম শিগগিরই কমে যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com