বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কানের দুলে সারতে পারে মাইগ্রেন!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৪৯ বার

সাজের গয়না দিয়েই নাকি মাইগ্রেন দূর হবে! বিশেষজ্ঞরা করেছেন এ দাবি। বলেছেন, ‘পিয়ারসিং’ করালে মিলবে মাথা ব্যথার এ যন্ত্রণা থেকে মুক্তি।

বিশেষজ্ঞরা বলছেন, কান ফোড়ানো শুধু সাজ সজ্জাতেই সীমাবদ্ধ নয়। কানের নির্দিষ্ট জায়গায় পিয়ারসিং করালে মাইগ্রেনের ব্যথা কমতে পারে।

ঠিক কোথায় করতে হবে সেই পিয়ারসিং? দ্য ওয়ালের খবরে গবেষকরা জানিয়েছেন, কানের তিনটে অংশ বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ, পিয়ারসিং করাতে হবে বহিঃকর্ণে। এখন কানের বাইরে দিকটাতে অনেকগুলো ভাঁজ আছে। একেবারে মাথার দিকে নরম অস্থি বা তরুণাস্থি দিয়ে তৈরি যে অংশ তাকে বলে হেলিক্স।

এই হেলিক্সের দুটি ভাগ আছে। একটি অ্যান্টিহেলিক্স অর্থাৎ পিনা বা কর্ণছত্রের ঠিক ভেতরের ভাঁজ, অন্যটি ইয়ার চ্যানেলের ঠিক উপরে। কানের একটা অংশ সোজা ভেতরে গিয়ে মাথার উপরে স্পর্শ করে। তরুণাস্থি দিয়ে তৈরি হেলিক্স যাকে বলা হয় ক্রাক্স অব হেলিক্স। এই অংশ মস্তিষ্কে গিয়ে মিশেছে।

গবেষকরা বলছেন, ঠিক এখানেই যদি ফুটো করা যায় তাহলে মাথাব্যথা কমে যাওয়ার একটা বন্দোবস্ত হতে পারে। একে বলে ডাথ পিয়ারসিং। যদিও গবেষকদের এই দাবির যথাযোগ্য প্রমাণ নেই, তবে কিছু ক্ষেত্রে মাইগ্রেনের রোগীদের উপরে এর প্রয়োগ করে উপকার মিলেছে বলেই তাদের দাবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com