শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩২২ বার

বলিউড থেকে একের পর এক খারাপ সংবাদ আসছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও কজন অভিনেতা বা অভিনয় শিল্পী বিভিন্ন কারণে মারা গেছেন। এবার জানা গেল ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত।

কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের এই অভিনেতা। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। এরমধ্যেই গতকাল মঙ্গলবার তার ক্যান্সারের খবর পাওয়া যায়।

চিকিৎসকরা বলছেন, সঞ্জয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তার ক্যান্সারটি তৃতীয় ধাপে রয়েছে।

ভারতীয় সংবাদ প্রচার মাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সঞ্জয় দত্তের এক বন্ধু জানিয়েছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে বেশ ভেঙে পড়েছেন সঞ্জয়। চিকিৎসা নিতে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সারের এই পর্যায়ে সঠিক চিকিৎসা করলে সেরে ওঠা যায়। আপাতত সেটাই আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com