শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

চীন সবার আগে করোনা ভ্যাকসিনের পেটেন্ট দিলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৭৯ বার

সবার আগে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে চীন। দুই ধাপে পরীক্ষায় সফলতা পাওয়ার পর নিজেদের তৈরি এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। গতকাল রোববার ‘এড৫-এনসিওভি’ নামে এই ভ্যাকসিনটির নিবন্ধন দেয় বেইজিং।

আজ সোমবার চীনের টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, কোভিড-১৯ এর উন্নতমানের এই ভ্যাকসিনের মৌলিকতা ও সৃজনশীলতার কারণে এটি আন্তর্জাতিক বাজারের আস্থা বাড়িয়ে তুলবে।

চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে । ‘এড৫-এনসিওভি’ নামে ভ্যাকসিনটি গতকাল রোববারই নিবন্ধন করেছে বেইজিং।

সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়, চীন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।

এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এরই মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি করা শুরু করে দিয়েছে।

এছাড়া গত শনিবার স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত কোভিড-১৯ এর ভ্যাকসিন ব্যাপকহারে উৎপাদন করতে প্রস্তুতি নিচ্ছে। তারা করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিন পরীক্ষা করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com