শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

গুরুতর অসুস্থ চিত্রনায়ক ফারুক, ভর্তি হাসপাতালে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩২৩ বার

ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবেসে মিয়া ভাই বলে ডাকেন। পুরোনাম আকবর হোসেন পাঠান ফারুক। অভিনেতার পাশাপাশি তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী ও সংসদ সদস্য। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মধ্যদিয়ে অভিনয়ের ভূবনে তার অভিষেক। আজ তার জন্মদিন। কিন্তু জন্মদিনের বিশেষ এই দিনে ভালো নেই মিয়া ভাই’খ্যাত এই চিত্রনায়ক। অসুস্থ শরীর নিয়ে ইউনাইটেড হাসপাতালের ভর্তি হয়েছেন তিনি।

ফারুক বলেন, ‘প্রচণ্ড জ্বর নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছি। দুইবার করোনা টেস্ট করা হয়েছে। দু’বারই নেগেটিভ এসেছে। কিন্তু জ্বরটা কোনোভাবেই কমছে না। শরীরটা এখনো গরম। তবে আগের তুলনায় এখন কিছুটা ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

জন্মদিন প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘করোনাকালীন এই সময়ে তো কিছু করার নেই। তাছাড়া আমি কখনো নিজের জন্মদিন পালন করি না। এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকরা হয়েছে। মহান এই মানুষটিকে যে মাসে হারিয়েছি, সে মাসে আনন্দ-উল্লাস করা, আমার মনও টানে না। তাই ৭৫’র ১৫ আগস্টের পর থেকে আমি জন্মদিন পালন করি না।’

ফারুক আরও বলেন, ‘জন্মদিন আসার মানে হচ্ছে, বয়স ফুরিয়ে আসা। এদিন আনন্দ-উল্লাস না করে, মানুষের জন্য কি করতে পেরেছি, তা মনে করা। নিজেকে তৈরি করা। একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার ক’দিন পরই মানুষ তাকে ভুলে যাবে। কিন্তু মানুষের মাঝে বেঁচে থাকবে তার কাজ। তাই মানুষের জন্য কাজ করতে চাই। আমি সারাজীবন চেষ্টা করেছি, মানুষের পাশে থাকতে। সিনেমা বলেন আর ব্যক্তিজীবন বলেন, সব সময়ই মানুষের জন্য কাজ করেছি। তাই দেশের মানুষ আমাকে ভালোবাসে, স্মরণ করে। তাদের সেবা করার আরও একটি সুযোগ দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com