শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা জয় করে ঢাকায় পপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩০৩ বার

করোনা জয় করে অবশেষে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বর্তমানে তিনি নগরীর ইস্কাটনের বাসায় বিশ্রামে আছেন। এর আগে, দু’দফায় করোনার রেজাল্ট নেগেটিভ পেয়েছেন এই চিত্রনায়িকা।

পপি বলেন, ‘দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ঢাকার বাসায় ফিরলাম। এখন সম্পূর্ণ বিশ্রামে আছি। এর মধ্যে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু আপাতত কোনো কাজ করার ইচ্ছে নেই।’

তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে খুব শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! ভয়ে ভেঙেও পড়েছিলাম। পরে সবার মানসিক সাপোর্টে মনোবল শক্ত করে চিকিৎসকের পরামর্শে চলেছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ। দু’দফায় করোনা টেস্ট করা হয়েছে। দু’বারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এখন মাঝে-মধ্যে শরীরটা একটু দুর্বল লাগে। চিকিৎসকের পরামর্শে চলছি।’

গত ২২ জুলাই পপির দেহে করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্ত হওয়ার সময় পপি ছিলেন খুলনার নিজ বাড়ি খালিশপুরে। প্রায় একমাস বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পর তিনি আরোগ্য লাভ করেছেন। করোনা আক্রান্ত হওয়ার আগে স্থানীয় মানুষের মাঝে ত্রাণ দিতে তিনি ছুটে বেড়িয়েছেন শহরের বিভিন্ন প্রান্তে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com