শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

৪৪ হাজার মানুষের ওপর টিকা পরীক্ষা করতে চায় ফাইজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯০ বার

তৃতীয় ধাপে আরও বড় আকারে করোনা ভ্যাকসিনের ট্রায়াল করতে চায় মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের কাছে জমা দেওয়া প্রস্তাবে ৪৪ হাজার স্বেচ্ছাসেবীর ওপর টিকা প্রয়োগের কথা বলেছে প্রতিষ্ঠান দুটি। এর আগে তারা চূড়ান্ত এই পরীক্ষা ৩০ হাজার মানুষের ওপর করতে চেয়েছিল।

ফাইজার ও বায়োএনটেক যৌথভাবে এ টিকা নিয়ে কাজ করছে। কোম্পানি দুটির এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা টিকার পরীক্ষা পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই তাদের ৩০ হাজার স্বেচ্ছাসেবী টিকা পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবারে তারা আগের লক্ষ্যের চেয়ে আরও ১৪ হাজার মানুষের ওপর টিকা পরীক্ষা করবে। এতে ১৬ বছর বয়সের কম কিশোর-কিশোরী, বিভিন্ন ধরনের রোগীদের ওপর টিকা প্রয়োগে বাড়তি নিরাপত্তা ও কার্যকারিতার তথ্য পাওয়া যাবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বরাবরই টিকা পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করার কথা বলে আসছেন। এর মধ্যে বয়স্ক, বিভিন্ন বর্ণ ও বিভিন্ন শারীরিক সমস্যাযুক্ত মানুষের ওপর টিকা প্রয়োগের বিষয়টি রয়েছে। এতে সব ধরনের মানুষের ওপর টিকার কার্যকারিতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com