বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফেস মাস্ক বাড়াচ্ছে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

কোভিড-১৯ থেকে বাঁচতে ফেস মাস্ক কতটা কার্যকর এ কথা সবারই জানা। কিন্তু ফেসমাস্ক কি শরীরের অভ্যন্তরীণ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে?

সম্প্রতি একটি মেডিক্যাল জার্নালে প্রকাশ পাওয়া নতুন এক রিসার্চ পেপারে বলা হয়েছে, ফেস মাস্ক যেমন মানুষকে ভাইরাসের হাত থেকে বাঁচায়, তেমনই ভাইরাস সংক্রমণের ফলে হওয়া রোগ থেকে বাঁচাতেও সাহায্য করে ইমিউনিটি বা শরীরের অভ্যন্তরীণ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এই সমীক্ষায় জানানো হয়েছে, মানুষ যদি ফেস মাস্ক পরে থাকে তবে ভাইরাসের ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা পাবে। জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র সত্য বলে প্রমাণও হয়েছে। যত দিন করোনার ভ্যাকসিন না আসছে, ততদিন ফেস মাস্ক পরে থাকলে তা টিকার মতোই মানুষকে সুরক্ষিত রাখবে।

দ্য টেলিগ্রাফ ইউকে-র সংবাদ অনুযায়ী, প্রথমে যেমন ভাবে করোনার ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তাতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। মাস্ক পরার ফলেই এই ভাইরাস অনেকাংশে প্রতিহত হয়। মাস্ক পরার ফলে কারো নাকের সর্দি অথবা ড্রপলেটও অন্য কারো গায়ে গিয়ে পড়তেও পারে না।বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময়ে ফেস মাস্ক পড়তে বিশ্ববাসীকে অনুরোধ জানায়। এতে ভাইরাসের হাত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যাবে বলে তারা আশ্বাস দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে পাওয়া অনেক বৈজ্ঞানিক পেপার প্রমাণ করেছে, হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাঁচতে ফেস মাস্ক পরা খুবই জরুরি।

সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com