বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫২ বার

চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নগরের পতেঙ্গা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে চান্দু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গত আগস্ট মাসে বরখাস্ত হওয়া ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলালের সোর্স হিসেবে পরিচিত ছিলেন তিনি।

গত বৃহস্পতিবার ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে ফুফুর বাসায় বেড়াতে আসেন অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। দশম শ্রেণি পড়ুয়া ফুফুর এক মেয়ের সঙ্গে গত রোববার সন্ধ্যায় বেড়াতে যান ওই স্কুলছাত্রী। তাদের সঙ্গে দেখা হয় নুরী আক্তার নামে এক তরুণীর। নূরী স্কুলছাত্রীর ফুফাতো বোনের বান্ধবী। নুরি তাদের আগ্রাবাদের সুপারিওয়ালা পাড়ার বাসায় নিয়ে যান। সেখানে নিজের কক্ষে না নিয়ে চান্দু মিয়ার কক্ষে নিয়ে যান। অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে চান্দুর কক্ষে জোর করে আটকে রাখা হয়। বাইরে অস্ত্রের মুখে রাখা হয় আরেক স্কুলছাত্রী তার ফুফাতো বোনকে।

ধর্ষণ শেষে কাউকে না বলার হুমকি দেখিয়ে ওইদিন রাতে তাদের সিডিএ এলাকার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। রাতে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পুরো ঘটনার বর্ণনা দেন বাসায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেছেন।

এর আগে গতকাল সোমবার নুরি আক্তার, তার স্বামী অন্তর হোসেন ও চান্দুর দেহরক্ষী রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com