মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com