রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবারো স্টেশনে ভিক্ষা করছেন রানু মন্ডল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩১২ বার

ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনের ভিক্ষুক থেকে ভাইরাল হয়ে বলিউডের আকাশে নিজের নাম লেখান রানু মণ্ডল। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে রাতারাতি তারকা বনে যান তিনি। তবে ভাগ্যের কাছে হেরে আবারো তার ঠাঁই হলো স্টেশনে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

প্রতিবেদনে বলা হয়, ভাগ্য বা নিজের খারাপ আচরণের কারণে আবার আগের অবস্থানে ফিরে গেছেন রানু মণ্ডল। দাম্ভিকতা ও দুর্ব্যবহারের জন্য ভাগ্য তাকে সুযোগ দিলেও সেটি কাজে লাগাতে পারেনি রানু। সামান্য বিখ্যাত হয়ে উঠতেই নিজেকে তিনি অনেক বড় তারকা মনে করতে শুরু করেন। সবার সঙ্গেই বাজে আচরণ করেছেন। স্টেশনের ভিখারিদের সম্পর্কেও করেন নানা বাজে মন্তব্য। এসব ঘটনার কারণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। ফলে কমতে থাকে তার শোয়ের সংখ্যাও। তাই বেঁচে থাকার তাগিদে আবারও সেই স্টেশন চত্বরেই ফিরে আসতে হয়েছে তাকে।

প্রসঙ্গত, গত বছর রানাঘাট স্টেশনে গান গাওয়ার সময় অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। টিকটক ভরে যায় রানুর কণ্ঠ আর গানের ভিডিওতে। এরপর তার গান নজরে আসে হিমেশ রেশমিয়ার। তিনি তাকে বলিউডের একটি ছবির গানে কণ্ঠ দেওয়ার সুযোগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com