শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার হোতা যুবলীগ নেতা গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২১৯ বার

আশুলিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার হোতা স্থানীয় যুবলীগ নেতা রাজন ভুইয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বেরন সোনা মিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেটের বারেক ভূঁইয়ার ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন রাজন। তার বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ওই ঘটনায় সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ রাজন ভুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে বলেও জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com