শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

কৃষি কর্মকর্তাকে মারধর : সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৬৫ বার

পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি কর্মকর্তা মো.আনছার উদ্দিন মোল্লাকে মারধরের মামলায় কনকদিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বগা পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক মো. মহিবুল্লাহর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশালের লঞ্চঘাট এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তারে সহায়তা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার মোল্লা কনকদিয়া বাজারে গেলে চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হয়। একপর্যায়ে তিনি আনছার উদ্দিনকে ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে শাহিন হাওলাদার মারধর করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আনছার উদ্দিন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com