শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা

জাকির নায়েককে ফেরত দিচ্ছে না মালয়েশিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৭৫ বার

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ডা. জাকির নায়েকের বিষয়ে শিগগিরই ভারত সরকারকে চিঠি দেবে। কেন এখনই এই ইসলামিক বক্তাকে ফেরত দেয়া হবে না সেটি জানিয়ে এই চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ।

মালয়েশিয়ার ইংরেজী সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে, গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। সাম্প্রতিক সময় তাকে দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার। এর অংশ হিসেবে তারা মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে ফিরিয়ে দেয়ার আহ্বানও জানিয়েছে।

তবে তাকে আপাতত ভারতের হাতে তুলে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহাথির মোহম্মাদের সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ জানান, তারা ভারত সরকারকে নিজেদের অবস্থান পরিষ্কার করে একটি চিঠি পাঠাতে যাচ্ছে। এটর্নি জেনারেল টমি থমাসের সঙ্গে আলোচনা করে চিঠির বিষয়বস্তু নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার এক সভায় তিনি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, জাকির নায়েককে ফিরিয়ে দেয়া নিয়ে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন কেনো তাকে এখনি ফেরত পাঠাবে না মালয়েশিয়া।

২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com