শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব অর্থনীতির অশনিসংকেত: জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু সংসদের নেতিবাচক সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী

উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে দেড়শতাধিক পুলিশ একসঙ্গে ‘অসুস্থ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২১৩ বার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে পুলিশের প্রায় দেড়শতাধিক সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় স্থানীয় একটি রেস্তোরাঁর খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ পুলিশ সদস্যদের তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ সময় গুরুতর অসুস্থ ৪৮ জন পুলিশ সদস্যকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাত প্রায় ১টার দিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাবতীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে উপস্থিত হন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com