বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

‘চুম্বন’ নিয়ে নিজ শর্তে অনড় তামান্না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪৩৫ বার

‘চাঁদ সা রোশন চেহরা’ চলচ্চিত্র দিয়ে ২০০৫ সালে রূপালি পর্দায় পা রাখেন ভারতের দক্ষিণী ছবির অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরপর পেরিয়ে গেছে ১৪ বছর। এই দীর্ঘ সময়েও নিজের শর্তে অনড় রয়েছেন তিনি। সম্প্রতি নিজেই সে কথা জানিয়েছেন ‘বাহুবলি গার্ল’ খ্যাত এই অভিনেত্রী।

তামান্না জানান, অভিনয় জীবনে পা রাখার সময় তিনি নির্দিষ্ট করে তার শর্ত জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অনস্ক্রিনে কখনো চুমু খাবেন না। বলিউড হোক কিংবা অন্য কোথাও, সিনেমার কোনো দৃশ্যে কাউকে চুমু দেবেন না তিনি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামান্না ভাটিয়া। সেখানে এ বিষয়ে মুখ খোলেন তিনি। পর্দায় কোনো অভিনেতাকেই তামান্না চুমু দেবেন না বলে যে শর্ত প্রথমে দিয়েছিলেন, সেই জায়গাতেই অনড় রয়েছেন তিনি।

সম্প্রতি সায়ে রা নরশিমা রেড্ডি-তে অভিনয় করেন তামান্না ভাটিয়া। ওই সিনেমায় চিরঞ্জিবী, অমিতাভ বচ্চনের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। বাহুবলি-তেও প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন এই অভিনেত্রী। প্রভাস ও রানার পাশাপাশি তামান্নার ভূমিকাও নজর কাড়ে দর্শকদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com