শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২২৯ বার

উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে আজ মঙ্গলবার হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানানো হয়েছে।

 

এদিকে কুয়াশা কেটে যাওয়ায় আজ রাজধানীসহ দেশের বেশকিছু এলাকায় সকাল থেকে রোদের দেখা মিলেছে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

 

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

তবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরটি।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এক মাস ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শুধু হিমালয়ের পাদদেশ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নওগাঁয় সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন শীতের বাতাস সারা দেশেই ছড়িয়ে পড়েছে। ফলে গত তিন দিন একেক এলাকায় একেক দিন সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। যেমন গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘সারা দেশেই শীতের হিমেল বাতাস অনুভূত হচ্ছে। যেখানে মেঘ কম, সেখানে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে মেঘ সরে গেলে তাপমাত্রা কমে শীত আরো বাড়তে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com